পাসওয়ার্ডে
তোমার নামের স ব ক টি
বর্ণে
রূপ রস গন্ধে …
ওপেন করি, ওয়েব পোর্টাল, দিগন্তের পাতা! …
কী-পেডে
মিতালিমুখর (তোমার নামের)
স ব ক টি বর্ণে জপি, নামসংকীর্ত্তন! …
প্রিয় জপমালা
প্রিয়
তসবিহদানা
প্রিয়
(তোমার নামের) স ব ক টি
অক্ষরের
নির্জন স্বাক্ষর,
উন্মোচিত পটভূমি,
ডব্লিওডব্লিওডব্লিও.সবুজপাতা.কম! …………
প্রিয়
পাসওয়ার্ড আমার
প্রিয় আরাধনা, সর্ব্বসুন্দরম্! …
পরশনে জীবনযাতনা! …
কী-পেডে
মিতালিমুখর (তোমার নামের)
স ব ক টি বর্ণে ছড়িয়ে পড়ছি দিগ্-বিদিগ্
দরশনে! …
তোমার নামের স ব ক টি
বর্ণে
রূপ রস গন্ধে …
ওপেন করি, ওয়েব পোর্টাল, দিগন্তের পাতা! …
কী-পেডে
মিতালিমুখর (তোমার নামের)
স ব ক টি বর্ণে জপি, নামসংকীর্ত্তন! …
প্রিয় জপমালা
প্রিয়
তসবিহদানা
প্রিয়
(তোমার নামের) স ব ক টি
অক্ষরের
নির্জন স্বাক্ষর,
উন্মোচিত পটভূমি,
ডব্লিওডব্লিওডব্লিও.সবুজপাতা.কম! …………
প্রিয়
পাসওয়ার্ড আমার
প্রিয় আরাধনা, সর্ব্বসুন্দরম্! …
পরশনে জীবনযাতনা! …
কী-পেডে
মিতালিমুখর (তোমার নামের)
স ব ক টি বর্ণে ছড়িয়ে পড়ছি দিগ্-বিদিগ্
দরশনে! …
—
পাসওয়ার্ড > জপমালা > তসবিহদানা // আরণ্যক টিটো
কবিতার
নাম পাসওয়ার্ড > জপমালা > তসবিহদানা। এখানে লেখার একটি বিশেষ রীতি প্রয়োগ
করে পাসওয়ার্ড, জপমালা ও তসবিহদানা শব্দ তিনটির মধ্যে একটির সাথে অপরটির সম্পর্ক নির্দ্দেশ
করা হয়েছে। সাধারণত আমরা জানি, জপমালা এবং তসবিহদানা শব্দ দুটির মধ্যে এক প্রকার
ব্যবহারিক সম্পর্ক রয়েছে। একজন সনাতন ধর্মাবলম্বী ঈশ্বর বা হরি নাম জপ করার জন্য
জপমালা ব্যবহার করেন। আর একজন মুসলিম আল্লাহ বা খোদার নাম জপার জন্য তসবিহদানা
ব্যবহার করেন। সুতরাং দুটি বস্তুই একই ধরণের কাজে ব্যবহৃত হয়। কিন্তু জপমালা এবং
তসবিহদানার সাথে পাসওয়ার্ড শব্দের কতোটা সাদৃশ্য তা আমাদের একটু ভেবে দেখতে হবে।…
পাসওয়ার্ড
একটি ভার্চুয়াল শব্দ। নিজস্ব ওয়েব/একাউন্ট/আইডি সংরক্ষণ এবং গোপনীয়তার জন্য
পাসওয়ার্ড ব্যবহার করা হয়। পাসওয়ার্ড হচ্ছে মূলত ভার্চুয়াল জগতের কাঙ্খিত স্থানের
চাবিকাঠি।…
আমরা আগে
বলেছি, একজন ঈশ্বর প্রেমিক অথবা খোদা প্রেমিক জপমালা ও তসবিহদানার মাধ্যমে
প্রেমাস্পদ খোদার/ইশ্বরের নাম জপ করে। কিন্তু যদি প্রেমাস্পদ হয় কৃষ্ণ কিংবা
লাইলী, তাহলে প্রেমিক কী করবে?! আমাদের জানা, আছে প্রেমাস্পদ লায়লী হলে প্রেমিক
নজদবনে তড়পায় আর প্রেমাস্পদ কৃষ্ণ হলে প্রেমিক বৃন্দাবন কিংবা যমুনা কূলে কৃষ্ণ
কৃষ্ণ বলে আহাজারি করে।… এখন আজকের কোনো প্রেমিক যদি নিজের প্রেমাস্পদের নামটিকে
নিজের ওয়েব পোর্টালের পাসওয়ার্ড বানিয়ে রাখে আর এই পাসওয়ার্ড জপে জপে যদি
আত্মদর্শন হোক, ওয়েব পোর্টাল দর্শন হোক কিংবা দিগন্ত দর্শনে মগ্ন হয়, তাহলে
পাসওয়ার্ড কি শুধুমাত্র পাসওয়ার্ড থাকবে?!…
একজন
বৈষ্ণবের কাছে যেমন নাম এবং নামী/ব্যক্তি অভিন্ন তেমনি পাসওয়ার্ড কি এখানে
প্রেমিকের প্রেমাস্পদ কিংবা প্রেমাস্পদের আরাধ্য নাম হতে পারে না?! আর পাসওয়ার্ড
যদি প্রেমাস্পদ কিংবা প্রেমাস্পদের নাম হতে পারে তবে জপমালা ও তসবিহদানার সাথে
পাসওয়ার্ডের সাদৃশ্য অবশ্যই থাকতে পারে। তাই প্রেমিক পাসওয়ার্ডে প্রেমাস্পদের
নামের সবকটি বর্ণে রূপ রস গন্ধে... ওয়েব পোর্টাল/দিগন্তের পাতা ওপেন করছে।… এখানে
‘স ব ক টি’ শব্দের প্রত্যেক বর্ণ আলাদা করে লিখে পাসওয়ার্ড শব্দটিকে হয়তো আরও গভীর
ব্যাপ্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাঠকালে যেন পাসওয়ার্ডের একেকটি ডিজিটের কথা
মননে নাড়া দেয়। তাছাড়া বর্ণ, রূপ, রস, গন্ধ শব্দগুলো নাম শব্দ পাসওয়ার্ডের
নামীর/ব্যক্তির কথা ইঙ্গিত করছে। আবার প্রেমাস্পদের মিতালিমুখর সবকটি বর্ণ বলতে
পাসওয়ার্ডের ডিজিটগুলোর মিতালি যেমন স্মরণে আসে তেমনি মিতালিমুখর শব্দটি নাম জপের
মাধ্যমে প্রেমাস্পদের সাথে মিলনের একপ্রকার বাঙ্ময় ভাবের সৃষ্টি করছে।
নাম সংকীর্ত্তন
শব্দদ্বয়ে একটু বাহুল্যতা রয়েছে— বৈষ্ণব মাত্রই জানেন: কীর্ত্তন দু’প্রকার (১)
লীলা কীর্ত্তন, (২) নাম কীর্ত্তন। দ্বিতীয় নাম কীর্ত্তনকে আবার সংকীর্ত্তনও বলা
হয়। তাই নাম সংকীর্ত্তন না বলে শুধুমাত্র সংকীর্ত্তন বললেও একই অর্থ প্রকাশ পেতো।
তবে এখানে নাম শব্দটি সংকীর্ত্তন পূর্ব্বে বসে এক প্রকার সুর-সমতা রক্ষা করেছে।
পাসওয়ার্ডের
সবকটি ডিজিট বা প্রেমাস্পদের নামের সবকটি অক্ষর হচ্ছে প্রেমাস্পদের স্বাক্ষর।
এখানে অক্ষর একত্রিত হয়ে শুধুমাত্র স্বাক্ষর রচিত হয়নি, স্বাক্ষর শব্দটি
নামীর/ব্যক্তিরও ইঙ্গিত ধারণ করেছে। নাম যেমন স্বাক্ষর তেমনি নামী, আবার তেমনি
উন্মেচিত পটভূমিও। উন্মেচিত পটভূমি— কথাটি প্রেমিকের প্রেমকে বিশেষ থেকে
নির্বিশেষের দিকে নিয়ে গেছে। অর্থাৎ পার্থিব জগতের মধ্য দিয়ে প্রেমিক দিব্য জগতে
প্রবেশ করছে।…
বিভিন্ন
রকম শব্দ চয়নে একেক কবিতায় একেক রকম গীতিময়তা সৃষ্টির এক বিশেষ কৃতিত্ব দেখাতে সক্ষম
কবি। তার কবিতায় তৎসম তদ্ভব খাঁটি বাংলা আরবি ফারসি ইংরেজি নানা জাত শব্দ একসাথে
ব্যবহৃত হলেও কবিতার মূল সুর বা গীতলতা কোথাও লঙ্ঘিত হয় না। এখানে পাসওয়ার্ড
শব্দটি যেমন ইংরেজি শব্দ হওয়া সত্ত্বেও কোমল গীতলতা সৃষ্টিতে কোনও বিঘ্নতা ঘটায়নি
তেমনি ডব্লিওডব্লিওডব্লিও.সবুজপাতা.কম—
এরূপ একটি ভার্চুয়াল বাক্য কবিতার মূল সুরে কোন প্রকার ব্যত্যয় ঘটায়নি।
পাসওয়ার্ড
প্রেমিকের যেমন প্রিয় নাম তেমনি আরাধনা, তেমনি আবার সর্ব্বসুন্দরও, যার পরশন
যাতনাময়। এ যেন পাওয়া না পাওয়ার আনন্দ-বেদনা।… প্রেমাস্পদের নামের সবকটি বর্ণে কথক
নিজেই ছড়িয়ে পড়ছে দিগ্-বিদিগ্ দরশনে। নামের সবকটি বর্ণে ছড়িয়ে পড়ার ব্যাপারটি আমরা
বৈষ্ণব এবং সুফিদের প্রেমাস্পদকে নিজের সত্ত্বায় অনুভব করার সাথে মিলিয়ে নিতে পারি
আর দিগ্-বিদিগ্ দরশনের ব্যাপারটি একইভাবে প্রেমাস্পদের পরম সত্ত্বার মাঝে মিশে
নিজেকে সর্ব্বময় সত্ত্বা বলে অনুভব করা ধরে নিতে পারি।…
এ পর্যন্ত
যা আলোচনা করা হলো তা আধ্যাত্মিক মরমীয়া প্রেমের বোধ, উপলব্ধি।...
সাধারণ
পার্থিব প্রেমের ভাষায় বলতে গেলে বিষয়টি দাঁড়াবে, একজন প্রেমিক তার প্রিয় মানুষটির
নামটিকে ওয়েব পাসওয়ার্ড করে নিয়েছে। কী-পেডে একটির পর একটি ডিজিট বা বর্ণ ক্লিক
করে নিজের ওয়েব ওপেন করছে। আর সে নামের মধ্য দিয়েই ইন্টারনেটে/আন্তর্জালে কথক
ছড়িয়ে পড়ছে নানা দেশের নানান লোকের মাঝে এবং তাতেই সে পেয়ে যাচ্ছে দিগ্-দিগন্তের
প্রতিবেশ-পরিবেশের সাক্ষাৎ।...
কথকের
কাছে প্রিয় মানুষের নামে বানানো পাসওয়ার্ডটিও সে মানুষের মতোই প্রিয়। তাই জপমালা
তসবিহদানার সাথে পাসওয়ার্ডটির সে সাদৃশ্যবোধ অনুভব করে। সেই প্রিয় পাসওয়ার্ড
সবকিছুকে তার কাছে সুন্দর করে তোলে। আর সে সুন্দরের আবহ দৃষ্টিতে নিয়ে সে দিগবিদিগ
দরশন করে।…
এভাবে
পাসওয়ার্ড > জপমালা > তসবিহদানা কবিতায় বিচিত্র শব্দ ও ক্ষুদ্র ক্ষুদ্র
নানান রকম ভাবের গাঁথুনির মাধ্যমে পুরো কবিতায় একটি নিটোল ভাব সৌন্দর্য্য এবং সুর
মাধুর্য্য গড়ে ওঠেছে, যা পূর্ণ গভীর এবং মরমীয়া।…
No comments:
Post a Comment